|
বিমানসেবিকারাও মজেছেন ‘টাপাটিনি’-তে
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION বিবেকানন্দ রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

বিমানসেবিকারাও মজেছেন ‘টাপাটিনি’-তে


বিয়েবাড়ি থেকে যে কোনও উদ্‌যাপন, বাঙালির ঘরে এখন ‘টাপাটিনি’-ই চাই। পিছিয়ে নেই তারকারাও। গানের তালে একের পর এক রিল ভিডিয়ো বানিয়ে ফেলছেন তাঁরাও। ‘বেলাশুরু’র বিয়ের গানের সঙ্গে তাঁদের নাচ ভাইরালও হচ্ছে দেদার। বিমানসেবিকারাও যে এই গানে মজেছেন, কে জানত? বিমানবন্দরে কাজের অবসরে তাঁরা দল বেঁধে নেচেকুঁদে অবাক করে দিয়েছেন প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশনকে। অভিভূত পরিচালক-জুটি  নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও।
শিবপ্রসাদ বলেছেন, ‘‘কলকাতা বিমানবন্দরে ইতিহাস তৈরি হল। এর আগে কেউ কখনও বিমানবন্দর চত্বরে ছবির প্রচার করেননি। আমরা আন্তরিক কৃতজ্ঞ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে, অনুমতি দেওয়ার জন্য। কৃতজ্ঞ বিমান সংস্থার কাছেও। তাঁরা মুক্তির আগেই ছবির গানকে এত ভালবেসেছেন, বিমানবন্দর চত্বরে বিমানসেবিকাদের নাচার অনুমতি দিয়েছেন। আগের ছবিগুলোর মতো দর্শকেরা ‘বেলাশুরু’কে ভালবাসুন, এটাই চাইব।’’

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
AJKER UPDATES
AJKER UPDATES