|
চলন্ত ট্রেনেই সিঁদুর দান, মালা বদল ! মুহূর্তেই ভাইরাল যুগলের বিয়ের ভিডিও
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION বিবেকানন্দ রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

চলন্ত ট্রেনেই সিঁদুর দান, মালা বদল ! মুহূর্তেই ভাইরাল যুগলের বিয়ের ভিডিও

সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছুই ভাইরাল হয় যা দেখে কার্যত তাজ্জব বনে যাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। এবারেও তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে ওই স্থানে উপস্থিত থাকা মানুষরা তো বটেই একইসঙ্গে অবাক হয়েছেন নেটিজেনরাও।

এই ভিডিওটি max_sudama_1999 নামের একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১ লাখ ৬৩ হাজার মানুষ। কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী লিখেছেন- এটাকে প্রেমের বিয়ে নয়, ট্রেন ম্যারেজ বলা হবে।

এখন এমনিতেই চলছে বিয়ের মরশুম। চারিদিকে বিয়ের হিড়িক। এর মধ্যেই ভাইরাল হল এক বিয়েরই ভিডিও। চলন্ত ট্রেনের মধ্যেই বিয়ে সারলেন এক যুগল। এই ভিডিও দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন সকলে। সিঁদুর দান থেকে মালা বদল সবই হল চলন্ত ট্রেনের মধ্যেই। এমনকি ছেলেটি মেয়েটিকে মঙ্গলসুত্রও পড়িয়ে দিচ্ছেন।
সকলেরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। কারোর ডেস্টিনেশন ওয়েডিং করার ইচ্ছে থাকে। কেউ আবার নিজের বিয়েতে কেমন সাজবেন আগে থেকেই ভেবে রাখেন। জামা কাপড় নিয়েও এক্সপেরিমেন্ট করেন অনেকে। কিন্তু চলন্ত ট্রেনে বিয়ের ভাবনা বোধ হয় একেবারেই অত্যাধুনিক। এই যুগলের বিয়ের সময় ওই কামরায় বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান।

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
AJKER UPDATES
AJKER UPDATES