|
শিলচরের সাথে এবার রেল যোগাযোগ বিচ্ছিন্ন করিমগঞ্জ-আগরতলার
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION বিবেকানন্দ রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

শিলচরের সাথে এবার রেল যোগাযোগ বিচ্ছিন্ন করিমগঞ্জ-আগরতলার

 ভয়াবহ বন্যার কারণে শেষ পর্যন্ত রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল শিলচর- বদরপুর রুটে। আজ সকাল এগারোটায় ০৫৬৮৭ দূর্লভছড়া-শিলচর প্যাসেঞ্জার ট্রেন বদরপুর রেল ষ্টেশনে থামিয়ে দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ ঘোষণা করে শিলচর ট্রেন নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই সব যাত্রীদের বদরপুর ষ্টেশনে নেমে যেতে অনুরোধ করা হয়। সকাল সাড়ে নয়টায় ১৫৬৬৪ শিলচর আগরতলা এক্সপ্রেস আজ বদরপুর থেকে যাত্রা শুরু করে। ঠিক সেইভাবে ১৫৬৬৩ আগরতলা -শিলচর এক্সপ্রেস ট্রেন আজ বদরপুর রেলওয়ে স্টেশনে এসে যাত্রা শেষ করবে বলে রেল কর্তৃপক্ষ থেকে জানা গেছে।০৫৬৮৪ শিলচর মহিশাসন রেল আজ বাতিল করা হয়েছে। শিলচরের সাথে সড়কপথে যোগাযোগ দু'দিন আগে থেকেই বন্ধ রয়েছে। এখন রেল যোগাযোগ বন্ধ হ‌ওয়ার ফলে অন্যান্য স্থানের সাথে শিলচরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল।

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
AJKER UPDATES
AJKER UPDATES